ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

বাড্ডায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাজধানীর বাড্ডায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন (WHRV)।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসেবা ক্যাম্পে আগত রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। মানবিক এই উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে ফারজী হাসপাতাল লিমিটেড ও ফারজী ডেন্টাল অ্যান্ড ক্যান্সার কেয়ার সেন্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. এম. মোজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা- মোঃ সালাহ্উদ্দিন, জনসংযোগ সম্পাদক- মোঃ সাখওয়াত হোসেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম সুমন, বিশেষ প্রতিনিধি ঢাকা বিভাগ- আজিজুর রহমান এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বাড্ডা থানা শাখার সভাপতি- মোঃ তৌফিকুর রহমান অপু। অনুষ্ঠান পরিচালনা করেন বাড্ডা থানা শাখার সাধারণ সম্পাদক- মুহাম্মদ আজগর আলী।

প্রেস বিজ্ঞপ্তিতে ডাঃ এম. মোক্তার হোসেন বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশন নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা পর্যায়ে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন অব্যাহত থাকবে। তিনি সংগঠনের সকল শাখাকে নিজ নিজ এলাকায় মানবিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, অনেক নিম্নআয়ের মানুষ আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। তাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও চিকিৎসা পরামর্শের সুযোগ সৃষ্টি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের পক্ষ থেকে সকল মানবাধিকারকর্মী, সমাজসেবী, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণ করায় এই আয়োজনটি হয়েছে। সংগঠনটি বিশ্বাস করে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

বাড্ডায় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬