ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রিকশাচালক ও ট্রাফিক পুলিশকে ছাতা বিতরণ

পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় তিনি তীব্র রোদ ও বৃষ্টির মধ্যে জীবিকার তাগিদে কর্মরত অসহায় রিকশাচালক এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে ছাতা তুলে দেন।

তিনি বলেন, মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে তারা প্রতিকূল আবহাওয়ায় কিছুটা স্বস্তির সঙ্গে দায়িত্ব পালন ও জীবিকা নির্বাহ করতে পারেন। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রিকশাচালক ও ট্রাফিক পুলিশকে ছাতা বিতরণ

আপডেট : ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬