ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

বাগেরহাটের মোরেলগঞ্জে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অমান্য করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। “পাট ও পাটজাত পণ্য ব্যবহার করি, দেশের আইন মেনে চলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং পাট অধিদপ্তরের উদ্যোগে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। অভিযানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে মেসার্স ভাই ভাই ভান্ডার-এর স্বত্বাধিকারী বাসুদেব সাহাকে ৩ হাজার টাকা এবং মেসার্স মিরাজ এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী আলাউদ্দিন শেখকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উভয় ব্যবসায়ীর কাছ থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার এবং মোরেলগঞ্জ থানা পুলিশের একটি টিম।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার বলেন, পরিবেশ দূষণ রোধ এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ প্রণয়ন করেছে। তিনি বলেন, “এই আইন বাস্তবায়নে ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে পারলেই পরিবেশ রক্ষা ও দেশীয় পাটশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ২ ঘন্টা আগে