ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান খেলাধুলায় তরুণদের সুস্থ ও আত্মবিশ্বাসী করা সম্ভব: এমপি জুই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ: রিট খারিজ করলেন হাইকোর্ট পিরোজপুরে ৪০০ ইয়াবা ও ৩০ গ্রাম আইসসহ গ্রেপ্তার ১ রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক? মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার

১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে দীর্ঘদিন ধরে পলাতক থাকা অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টা ২০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া এলাকার বোদির জেটিঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোহাম্মাদ হোসেন ওরফে মোহাম্মাদ (৪৬) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ উপজেলার উত্তর চৌধুরীপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মোহাম্মাদ হোসেনের বিরুদ্ধে ২০০৬ সালে টেকনাফ মডেল থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি দীর্ঘদিন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা

১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

আপডেট : ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬