ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে নতুন এক মাইলফলক অর্জন করতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’, আর এই আন্তর্জাতিক আসরের ভেন্যু পার্টনার হিসেবে থাকছে এবিজি স্পোর্টস সিটি। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এই ক্রীড়া কমপ্লেক্সের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।

আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেবে এশিয়ার পাঁচটি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণকারী দেশ ও ক্রিকেটারদের নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ভেন্যু হিসেবে ইতোমধ্যে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে এবিজি স্পোর্টস সিটি। সম্প্রতি আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে একটি দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ। তার আগে মালয়েশিয়া ক্রিকেট দল খেলে গেছে এখানে। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের এই অভিজ্ঞতা এবিজি স্পোর্টস সিটির জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

এবার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এশিয়া কাপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার নতুন সুযোগ পাচ্ছে এই ক্রীড়া কমপ্লেক্স।

ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের (ডব্লিউবিসি) অধিভুক্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের (বিবিসিসি) আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ভেন্যু হিসেবে এবিজি স্পোর্টস সিটির পরিচিতি আরও বিস্তৃত হবে। আধুনিক ক্রীড়া অবকাঠামো এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রেও এই আসর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

আন্তর্জাতিক এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। প্রতিষ্ঠানটির মতে, দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসু।

আয়োজকদের লক্ষ্য, এশিয়ার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে পরিচয়ের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব, অন্তর্ভুক্তি ও সমতার বার্তা ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এবিজি স্পোর্টস সিটি দেশের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

জনপ্রিয়

আপডেট : ৪১ মিনিট আগে