ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: জাপান সফর ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

পিরোজপুরে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

‘মাদকাসক্তি প্রতিরোধে জেগে উঠুক, এখনই’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ এর প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর পরিচিতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা এবং সম্ভবপর লজিস্টিক সহায়তা দেওয়ার বিষয়েও তিনি আশ্বাস দেন। সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কমিটি তৈরি, লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম পরিচালনার প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নিরাময়কেন্দ্রের ব্যবস্থা, মাদকবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি সহায়তা এবং কমিটির সক্রিয় সদস্যদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া জেলার চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সামাজিক সমস্যা ও অপরাধের নেতিবাচক প্রভাব এবং উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীসমাজের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ এর আহ্বায়ক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম শামীম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, জেলা তথ্য কর্মকর্তা সাইফুল্লাহ আল মাদানী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, সাংবাদিক জুবায়ের আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি ও পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হাসান মামুন, সাংবাদিক অমিত বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জনপ্রিয়

ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা

পিরোজপুরে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

আপডেট : ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬