মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠন’ ও ‘সার্ক হিউম্যান রাইটস ফোরাম’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “মাদকমুক্ত যুব সমাজ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। তিনি যুব উন্নয়ন মন্ত্রণালয় গঠন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটিয়ে যুবসমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে উৎপাদনমুখী কাজে যুক্ত করেছিলেন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে অবাধে মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়াল পরিস্থিতি থেকে তরুণ সমাজকে বাঁচাতে হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা অনুসরণ করে পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করতে হবে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয় এবং পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।দকমুক্ত যুব সমাজ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং তাদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। তিনি যুব উন্নয়ন মন্ত্রণালয় গঠন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটিয়ে যুবসমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে উৎপাদনমুখী কাজে যুক্ত করেছিলেন।
তিনি আরও বলেন, বর্তমানে দেশে অবাধে মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়াল পরিস্থিতি থেকে তরুণ সমাজকে বাঁচাতে হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা অনুসরণ করে পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করতে হবে।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয় এবং পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিজস্ব প্রতিবেদকঃ 


















