প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমনকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বাগেরহাটে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিছিলটি বাগেরহাট-খুলনা মহাসড়কের খানজাহান আলী মাজার এলাকা প্রদক্ষিণ করে মাজার মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পুরো মিছিলজুড়ে নেতাকর্মীদের মিছিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস, স্লোগান ও আনন্দের আবহ দেখতে পাওয়া যায়।
উক্ত আনন্দ মিছিলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আরাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সরদার জসীমউদ্দীন, সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্নাসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















