ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: জাপান সফর ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা

গবাদিপশুর গোবর থেকে তৈরি হচ্ছে জৈবসার ও বায়োগ্যাস। বর্জ্যকে সম্পদে রূপান্তরের এ উদ্যোগে ভোলা জেলার তিন উপজেলায় যুক্ত হয়েছেন এক হাজার উদ্যোক্তা।

এতে পরিবেশদূষণ কমানোর পাশাপাশি কৃষিতে জৈবসারের ব্যবহার বৃদ্ধি, বিকল্প জ্বালানি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে নতুন আয়ের সুযোগ তৈরি হচ্ছে।

চরফ্যাশন, লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলায় প্রকল্পটির আওতায় এক হাজার উদ্যোক্তাকে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে জৈব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, বর্তমানে মাঠপর্যায়ে ২০ জন উদ্যোক্তা প্রতি মাসে গড়ে ২৫ থেকে ৩০ টন জৈবসার উৎপাদন করছেন। স্থানীয় কৃষকদের মধ্যেও এ সারের চাহিদা বাড়ছে। বিশেষ করে সবজি ও তরমুজ চাষিরা জৈবসার ব্যবহারে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট উৎপাদনেও খামারিদের আগ্রহ বাড়ছে।

অন্যদিকে, গোবর থেকে বায়োগ্যাস উৎপাদনেও সাফল্য পেয়েছেন উদ্যোক্তারা। প্রকল্পের আওতায় ১২ জন খামারি ও উদ্যোক্তা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন। এসব প্ল্যান্ট থেকে প্রতি মাসে প্রায় ৯০ ঘনমিটার গ্যাস উৎপাদিত হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে এ গ্যাস ব্যবহার করে রান্নার চাহিদা মেটাচ্ছে স্থানীয় প্রায় ৫০টি পরিবার।

সংশ্লিষ্টদের মতে, গোবরের মতো জৈব বর্জ্য কাজে লাগিয়ে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদনের এ উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি খামারিদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করছে। একই সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে জৈবসারের ব্যবহার বৃদ্ধি এবং বিকল্প জ্বালানির প্রসারেও ভূমিকা রাখছে এ কার্যক্রম।

জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন

ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা

আপডেট : ৩ ঘন্টা আগে