সংগৃহীত ছবি
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ও স্বাগত জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের সার্বিক বিষয়াদি এবং দ্বিপাক্ষিক আলোচনার নানা দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির (Sanae Takaichi) আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান গমন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে গত ৩০ অক্টোবর (শুক্রবার) তিনি সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেন।

বিশেষ প্রতিনিধিঃ 


















