ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রতি শুক্রবার আইসিসিবিতে গাড়িপ্রেমীদের মিলনমেলা শহীদ জিয়ার ৭ নভেম্বর থেকে তারেক রহমানের ’২৪-এর আন্দোলন ৭ নভেম্বরের চেতনা বহুদলীয় গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার মূল প্রেরণা: রেজাবুদ্দৌলা চৌধুরী

কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

​৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​

আজ শনিবার (৭ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​

আজিজুল ইসলাম দুলাল-এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান দুলাল শিকদার। এ ছাড়াও করিমগঞ্জ পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

​

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনর্সংরক্ষিত ও রক্ষা পেয়েছিল।

​

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বর্তমান সময়ে দেশে গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার সুপ্রতিষ্ঠিত করতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সুদৃঢ় ঐক্যের সঙ্গে কাজ করতে হবে।

​

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভায় করিমগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জনপ্রিয়

আপডেট : ২৩ মিনিট আগে