ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক কাল বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা

শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর

​আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষার আলোয় গড়ি আগামী আলোকিত বাংলাদেশ’ শীর্ষক এক জমকালো আলোচনা সভা, গুণীজন অ্যাওয়ার্ড প্রদান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ)-এর উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেট গ্র্যান্ড বলরুমে এই আয়োজন করা হয়।

​

আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাসের সাবেক সভাপতি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী। বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী ভাবনা, দেশগঠনের আদর্শ ও ঐতিহাসিক কর্মযজ্ঞের নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।

​

রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, “শিক্ষার প্রকৃত রূপান্তর এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই একটি স্বনির্ভর ও আলোকিত বাংলাদেশ গড়াই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল দর্শন। তিনি কেবল একজন দূরদর্শী রাষ্ট্রনায়কই ছিলেন না, বরং শিক্ষাকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে গণশিক্ষা আন্দোলনসহ যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করেছিলেন।”

​

শিক্ষকদের সর্বোচ্চ সম্মান ও জাতির প্রতি তাঁদের অবদানের কথা পুনর্ব্যক্ত করে রেজাবুদ্দৌলা চৌধুরী আরও বলেন, “শিক্ষকরা হলেন জাতীয় বিবেক এবং শিক্ষা জাতির মূল মেরুদণ্ড। একটি মেধাভিত্তিক ও চরিত্রবান জাতি গঠনে শিক্ষক সমাজ যে অনন্য ভূমিকা পালন করে, তার কোনো বিকল্প নেই। দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শহীদ জিয়াউর রহমান যেসব বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তা আজও আমাদের জাতীয় জীবনে পথপ্রদর্শক ও অনুপ্রেরণা হিসেবে কাজ করে।”

​

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি প্রধান অতিথি এবং এনটিভির পরিচালক আলহাজ্জ মো. নুরুদ্দিন আহমেদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের বক্তব্যে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​এজাহিকাফের প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ড. হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, বাংলাদেশ ফিল্ম স্টার ক্লাবের প্রেসিডেন্ট ও চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ড. খান আসাদুজ্জামান, কবি শহীদুজ্জামান প্রধান (শাহী প্রধান), আজিমপুর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোঃ রেজাউজ্জামান ভূঁইয়া ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান টিপু, মহিলা দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি, গণসংহতি আন্দোলনের উপদেষ্টা এডভোকেট বিলকিস নাসিমা রহমান তুহিন এবং জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহীনুর আক্তার অতশী।

​

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য হাসনাইন সাজ্জাদী, মহাসচিব লায়ন সালাম মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান। মনোরম সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজনদের মাঝে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ এই আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, বর্ণাঢ্য এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা ও বাংলা টিভি৭১।

জনপ্রিয়

আপডেট : ৪ ঘন্টা আগে