বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে মেতে উঠেছে একটি মহল। তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
জানাগেছে, গত ২ নভেম্বর-২০২৬ দৈনিক সকালের সংবাদ অনলাইন পোর্টালে “মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” শিরোনামে যে সংবাদটি ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল প্রচার করেছেন। যা আদৌ সত্য নয়। ভবিষ্যতে এ ধরনের মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন কৃষক দল নেতা।
সংবাদের একটি অংশে বলা হয়েছে কৃষক দলের নেতা জয়নাল আবেদীন খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক হাওলাদারের নিকট লোকজন নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এটি সম্পন্ন মিথ্যা ভিত্তিহীন।
এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, আমার ক্রয়কৃত জমিটি ফ্যাসিষ্টের দলের লোক আব্দুল খালেক হাওলাদার সম্প্রতি রাতের আধারে জমি দখলের উদ্দেশে পাকা ইমারাত নির্মাণ করে। এতে বাঁধা দিয়ে থানা পুলিশে অভিযোগ দেওয়া হলে কাজটি বন্ধ করেন প্রশাসন। নিজের জমি রক্ষার্থে চাঁদা দাবি বিষয়টি আমাকে হেয়প্রতিপন্ন করে আমার দলীয় ভাবমূর্তি ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যাহা দলীয় নেতাকর্মীগন ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে সারের ডিলারশীপ যে পেয়েছে সে ও আওয়ামী ফ্যাসিষ্ট। এ নিয়ে তিনি উপজেলা নির্বাহী দপ্তরসহ বিভিন্ন দপ্তরে বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। উক্ত বিষয়টি নিয়েও একটি মহল তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার পায়তারায় মেতে উঠেছে।

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 
















