ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’ পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার

বাগেরহাটে মৃত সেনা সদস্যের পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিল বাংলাদেশ সেনাবাহিনী

দেশের জন্য জীবন উৎসর্গকারী এক সেনা সদস্যের পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক দায়বদ্ধতা ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এক মৃত সেনা সদস্যের পরিবারের জন্য একটি নিরাপদ ও আধুনিক বসতঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী।

বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি আনুষ্ঠানিকভাবে প্রয়াত কর্পোরাল শরিফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন)-এর স্ত্রী সারমিন আক্তারের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, “দেশের জন্য আত্মত্যাগকারী সেনা সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর নৈতিক ও পেশাগত দায়িত্ব। প্রয়াত কর্পোরাল শরিফুল ইসলামের পরিবারের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও সেনাসদস্য ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ সেনা সদস্যের স্ত্রী সারমিন আক্তার। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই ঘর শুধু একটি বসতঘর নয়, বরং তাঁর সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যতের একটি আশ্রয়।

অনুষ্ঠানে প্রয়াত কর্পোরাল শরিফুল ইসলামের দুই কন্যা—সুরাইয়া জান্নাত সাফা (৯) ও সাবিহা জান্নাত (৪), স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী সেনা সদস্যদের পরিবারের পাশে এভাবে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে।

জনপ্রিয়

১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

বাগেরহাটে মৃত সেনা সদস্যের পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে দিল বাংলাদেশ সেনাবাহিনী

আপডেট : ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬