ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত নীলফামারী সরকারি কলেজে ছাত্রশিবিরের চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’ পরিদর্শনে এমপি মাওলানা আব্দুস সাত্তার

একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে

ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ | ফাইল ছবি 

কক্সবাজারের টেকনাফ পৌরসভার বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাতে সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব-৭-এর সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। হেফাজতে নেওয়ার আগ পর্যন্ত তিনি বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০১৮ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক নিহত হন। এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে ইতোমধ্যে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং গ্রেপ্তার থাকা তিনজনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ​সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ​সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ​সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ​সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ​সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ​ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও অবসরপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলীর ‘হোটেল নেটং’-এর সামনে থেকে একরামুল হককে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাত ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মেরিন ড্রাইভ এলাকায় র‍্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি প্রাণ হারান।

​পরবর্তীতে একরামুল হকের মোবাইল ফোনে রেকর্ড হওয়া কল রেকর্ড ফাঁস হলে দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং বিচারবহির্ভূত এই হত্যাকাণ্ড নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

একরামুল হকের বিচারবহির্ভূত হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ র‍্যাবের সাতজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই তালিকায় র‍্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদের পাশাপাশি র‍্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদের নামও অন্তর্ভুক্ত ছিল।

জনপ্রিয়

১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে

আপডেট : ১৭ ঘন্টা আগে