ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠককালে প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের সম্পাদকদের উদ্দেশ্যে সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের বিভিন্ন ইতিবাচক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডও সংবাদমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার অনুরোধ জানান, যাতে দেশের সাধারণ মানুষ সরকারের ভালো উদ্যোগগুলো সম্পর্কে সঠিকভাবে অবহিত হতে পারে।

এছাড়া দেশে স্বাধীন গণমাধ্যম চর্চা এবং সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় একটি আধুনিক ও যুগোপযোগী নীতিমালা প্রণয়নের কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী উক্ত নীতিমালার খসড়া চূড়ান্তকরণে সম্পাদকদের সার্বিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ মতামত কামনা করেন।

​বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনক যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ​মারুফ কামাল খান সোহেল (সম্পাদক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ) সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর (সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত) ​আবদুল হাই শিকদার (সম্পাদক, দৈনিক যুগান্তর) ​হাসান হাফিজ (সভাপতি, জাতীয় প্রেসক্লাব) ​শফিকুল আলম (সম্পাদক, ওয়াদা) ​শহিদুল ইসলাম (সম্পাদক, দৈনিক মানবকণ্ঠ)।

জনপ্রিয়

টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬