ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত মিশন প্রধানের সাক্ষাৎ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী টেকনাফের হোয়াইক্যং প্রাইভেটকারের বাম্পারে ১ লাখ ৬ হাজার ইয়াবা, আটক ১ পিরোজপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত একরাম হত্যা মামলা: র‍্যাবের সাবেক অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ সেনা হেফাজতে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক কাজ তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ক্লিনিক সিলগালার পর এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে পিরোজপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আমরা বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরও জানান, জুলাই আন্দোলনে নিহত বিএনপির ৭৩৪ জন নেতাকর্মীর স্মরণে প্রতীকীভাবে ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে।

জনপ্রিয়

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট : এক ঘন্টা আগে