বাগেরহাটের রামপাল উপজেলায় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এনজিও ‘আমাদের গ্রাম’-এর শ্রীফলতলা অফিসে রামপাল উপজেলা নাগরিক ফোরামের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, ‘উই ক্যান’-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নাগরিক ফোরামের সহসভাপতি লায়লা সুলতানা। সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মোজাফফর হোসেন, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন ও সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক।
সভায় রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরের ইউপি বার্ষিক উন্নয়ন বাজেটে নারী উন্নয়ন এবং দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বরাদ্দকৃত বিষয় পর্যালোচনার জন্য মতবিনিময় সভা করা; নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় এবং তথ্য সংগ্রহের ফরম্যাট বিতরণ; বিভিন্ন সেবা (বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি) দরিদ্র ও অতিদরিদ্র মানুষের কাছে পৌঁছানোর জন্য উদ্যোগ এবং নাগরিক ফোরাম সদস্যদের মধ্যে আন্তঃসমন্বয় বাড়ানো; ভিডাব্লিউভি (VWV) ও বয়স্কভাতা বিষয়ে দুই ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ভাতাভোগী ও ভাতা না পাওয়াদের সাথে প্রশ্নপত্র পূরণের মাধ্যমে সামাজিক নিরীক্ষা কৌশল নির্ধারণ; ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিক প্রকল্পের তথ্য কমিউনিটিতে ছড়িয়ে দেওয়া ও নতুন উপকারভোগী চিহ্নিত করা এবং তথ্য অধিকার দিবস ও সংলাপ শিক্ষাপ্রতিষ্ঠানে ও ইউপি পর্যায়ে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা নাগরিক ফোরাম সদস্য সমাজকর্মী লিয়াকত হাওলাদার, মো: মোহতাদির, নারী নেত্রী ছবি রানী মন্ডল, সাবেরা তুলি, মারুদা খাতুন, তাসলিমা আক্তার বৃষ্টি, রিক্তা বেগম, সাদিয়া আফরোজ মিম, মো: কবির আকবর, সুষমা বিশ্বাস, ফারহানা আক্তার শীলা প্রমুখ।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















