ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু

বৃক্ষরোপণে সাজাব দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ, ভোলার যৌথ আয়োজনে বৃহস্পতিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করা হয়। পরিবেশ সুরক্ষা এবং সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শামীম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূলীয় বন বিভাগ, ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

বৃক্ষমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, এ মেলা স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণে ইতিবাচক ভূমিকা রাখবে।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু

আপডেট : ৮ ঘন্টা আগে