বাগেরহাটে এডিডি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত প্রকল্প সমাপ্তি বিষয়ক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডিডি ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল হারুন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার মনোবিজ্ঞানী ফারজানা আহমেদ, শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষক, সাংবাদিক, ইমাম ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ইউএনও মহোদয় তাঁর বক্তব্যে সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। পুরো সভাটি সঞ্চালনা ও উপস্থাপন করেন এডিডি ইন্টারন্যাশনালের বাগেরহাট জেলা সমন্বয়কারী এহসানুল হক।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















