ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

জেলের জালে ধরা ৯ ফুটের অজগর, কবিরাজের থলি থেকে বন বিভাগের হেফাজতে

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে জেলের জালে আটকা পড়া প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাধ্যমে সাপটি কবিরাজের কাছে রয়েছে—এমন খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিজেদের হেফাজতে নেন।

সোমবার (১৩ জুলাই) সকালে চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালের মধ্যে আটকে থাকা অজগরটি দেখতে পান।পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে রাসেল কবিরাজ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

রাসেল কবিরাজ জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। তিনি বলেন, “অজগরটি আমাদের জাতীয় সম্পদ।

স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত উদ্ধার হওয়ায় সাপটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়নি।”

অজগরটি উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। এ সময় রাসেল কবিরাজ তার থলি থেকে অজগরটি বের করে উপস্থিত জনসাধারণকে দেখান। বিষয়টি জানাজানি হলে বন বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে সাপটি গ্রহণের প্রক্রিয়া শুরু করেন।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করেছি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আজ বিকেলেই সুন্দরবনের উপযোগী পরিবেশে সাপটি অবমুক্ত করা হবে।”

স্থানীয় সচেতন মহল বলছেন, বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করার এই উদ্যোগ প্রশংসনীয়।এতে যেমন একটি বিরল প্রাণীর জীবন রক্ষা পেয়েছে, তেমনি বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতাও আরও বৃদ্ধি পাবে।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

জেলের জালে ধরা ৯ ফুটের অজগর, কবিরাজের থলি থেকে বন বিভাগের হেফাজতে

আপডেট : ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬