ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

পিরোজপুর জেলাকে অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) হিসেবে গড়ে তোলার উদ্যোগ এবং রেললাইন স্থাপনের দাবির বিষয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পিরোজপুরের সামগ্রিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের জন্য রেললাইন স্থাপন এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পথসভা শেষে নেতাকর্মীরা পিরোজপুরের উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

পিরোজপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

আপডেট : ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬