ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, খুলনায় চিকিৎসাধীন

বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী আয়শা আকতার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখনও অচেতন অবস্থায় আছেন বলে জানা গেছে।

আহত আয়শা আকতার মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার বাশবাড়ীয়া এলাকায়।

জানা যায়, রোববার (৩ মে) সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

আয়শার পিতা মারুফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকেই তার মেয়ে অচেতন রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, এখনও তিনি শঙ্কামুক্ত নন।

এ বিষয়ে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, “আয়শা আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী। তার এমন দুর্ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা আয়শা আকতারের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, খুলনায় চিকিৎসাধীন

আপডেট : ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬