ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

চিকিৎসাকেন্দ্রীক থেকে প্রতিরোধকেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে – ড. জিয়াউদ্দিন হায়দার 

  • আমির হোসেনঃ
  • আপডেট : ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৮৭ ভিউ

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব লাভ করায় ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি জেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতাকর্মীরা মরহুম জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মোঃ সৈয়দ হোসেনসহ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে দেয়া সাক্ষাৎকারে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ও দায়িত্ব আমার জন্য একদিকে যেমন সম্মানের, অন্যদিকে তেমনি বড় একটি দায়িত্ব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবো। বিশেষ করে গ্রামাঞ্চল ও তৃণমূল পর্যায়ে চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে, যাতে কোনো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।”

তিনি আরও বলেন, “ডিজিটাল স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার এবং দক্ষ চিকিৎসক-নার্স নিয়োগের মাধ্যমে একটি জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এসময় উপস্থিত নেতৃবৃন্দ ড. জিয়াউদ্দিন হায়দারের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং দেশের স্বাস্থ্যখাতে তার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

চিকিৎসাকেন্দ্রীক থেকে প্রতিরোধকেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে – ড. জিয়াউদ্দিন হায়দার 

আপডেট : ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬