ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ মিছিল

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির আইনজীবীরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধায় আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট ভবন প্রদক্ষিণ করে। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই প্রথম প্রকাশ্যে মিছিল সমাবেশ করলেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

মিছিল শেষে এক সমাবেশে তারা মিলিত হন। মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন- অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আলম বুদু, ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, আম্বিয়া রেজা বুলবুলসহ অনেকে। শতাধিক আইনজীবী মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নজীরবিহীন, অগঠনতান্ত্রিক , অসাংবিধানিক, অবৈধ, স্বৈরাচারী ও প্রহসনমূলক।

প্রসঙ্গত, আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ‘ফ্যাসিস্ট দল হিসেবে’ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বারের তলবী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের বিক্ষোভ মিছিল

আপডেট : ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬