ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

আওয়ামী লীগ নেতা শাহীনের মৃত্যুর পর শোকে মায়েরও মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীনের (৫৩) মৃত্যুর চার ঘণ্টা পর তার মায়েরও মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান শাহীন।

তিনি কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এদিকে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মাথায় রোববার ভোর ৬টার দিকে মারা যান তার মা জুবাইদা মনি। পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে তার মৃত্যু হয়েছে।

শাহীনের ভায়রা শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এ জন্য তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন।

আলতাফ উদ্দিন শাহীনের প্রতি তার মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি এমনটাই ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে, সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে পুরো এলাকা শোকে মুহ্যমান হয়ে আছে। এমন ঘটনা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ নেতা শাহীনের মৃত্যুর পর শোকে মায়েরও মৃত্যু

আপডেট : ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬