ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাসমিন ওপেল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল।

শনিবার (১১ এপ্রিল) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তাসমিন ওপেল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও রয়েছেন। এছাড়া তিনি দীর্ঘদিন জাসাস জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ‘এ’ গ্রেডের শিল্পী।

ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার এরশাদবিরোধী গণঅভ্যুত্থানেও তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন।

তাসমিন ফৌজিয়া ওপেল জানান, দীর্ঘ ১৭ বছর তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মাঠে সক্রিয় ছিলেন। ঢাকার রাজপথেও আন্দোলনে অংশ নিয়েছেন এবং মামলার শিকার হয়েছেন।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমের স্ত্রী ওপেল বলেন, ১৯৯২ সালে তিনি জাতীয় শিক্ষা পদক লাভ করেন। সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দেওয়া হলে এলাকার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করতে সচেষ্ট থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাসমিন ওপেল

আপডেট : ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬