ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী মাহমুদুল হক

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৯ হাজার ২৬ ভোট বেশি পেয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকে মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট।

এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি। আর বাতিল হয়েছে ২ হাজার ৮৬টি। সব মিলিয়ে মোট ভোটের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৪। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

গত ১২ ফেব্রুয়ারি এ আসেন ভোট হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়।

১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। ডাকযোগে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন ৩ হাজার ৫৭৪ জন, যাদের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৯ জন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও জাল ভোট দেওয়ার চেষ্টা ধরা পড়লে সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ আসনে ভোটের হার ছিল ৫২ দশমিক ১৯ শতাংশ।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী মাহমুদুল হক

আপডেট : ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬