ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

নাজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপির এক নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ৪ নম্বর দীর্ঘা ইউনিয়নের গোবর্ধন আনন্দমঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সঞ্জয় বেপারী (৪৮) দীর্ঘা ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সঞ্জয় বেপারীর অভিযোগ, তিনি রাতে গোবর্ধন আনন্দমঠ প্রাঙ্গণে কীর্তন শুনতে যান। পরে মেলার মাঠে চা পান করতে গেলে মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একই ইউনিয়নের ঠুটাখালী গ্রামের বাসিন্দা সন্তোষ বিশ্বাস (কালা) তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তবে অভিযুক্ত সন্তোষ বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, বরং সঞ্জয় বেপারীই তার ওপর হামলা চালিয়েছেন।

নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রিয়াজ উদ্দিন ফরাজী বলেন, সঞ্জয় বেপারী দীর্ঘদিন ধরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার পেছনে পূর্ব বিরোধ থাকতে পারে বলে জানা গেছে, তবে সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, বিষয়টি উপজেলা বিএনপির আহ্বায়ককে অবহিত করা হয়েছে এবং ভুক্তভোগীকে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

নাজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ

আপডেট : ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬