ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

মানুষের সুখ-দুঃখে পাশে থাকা ইসলামের শিক্ষা—নূরবাগ মাদ্রাসার খতমে বুখারীতে মুফতি ইসমাঈল সিরাজী

নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের নূরবাগ জামিয়া কারিমিয়া মাদ্রাসায় রোববার (৪ জানুয়ারি ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খতমে বুখারী মাহফিল।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার ওলামায়ে কেরাম, শিক্ষক, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন জননেতা মুফতি ইসমাঈল সিরাজী। তিনি তাঁর বক্তব্যে ইসলামি শিক্ষার মানবকল্যাণমূলক দিক তুলে ধরে বলেন, “ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনোই অরাজকতা, হিংসা বা বিশৃঙ্খলা সমর্থন করে না। বরং মানুষের কল্যাণ, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ইসলামের মূল শিক্ষা।”

মুফতি ইসমাঈল সিরাজী আরও বলেন, “নামাজ, রোজা, হজ্ব ও যাকাতের মতো ফরজ ইবাদতের পাশাপাশি মানুষের উপকার করাও একটি মহৎ ইবাদত। সমাজে অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা ইসলামের শিক্ষা—এই শিক্ষাই আমাদের জীবনচর্চায় বাস্তবায়ন করতে হবে।” তিনি ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন,“ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের নির্দেশনা মেনে চললেই শান্তি প্রতিষ্ঠিত হবে। নৈতিকতা, শালীনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ তায়ালা আমাদেরকে তাঁর বিধান মেনে চলার তাওফিক দান করুন।”

অনুষ্ঠানে খতমে বুখারীর দোয়া ও মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দোয়া এবং তাদের দ্বীনি জ্ঞান অর্জনের ধারাবাহিকতায় সফলতা কামনা করা হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, নূরবাগ জামিয়া কারিমিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও নৈতিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। খতমে বুখারীর মতো আয়োজন নতুন প্রজন্মকে কুরআন-হাদিসভিত্তিক জীবন গঠনে অনুপ্রাণিত করে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এমন ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

মানুষের সুখ-দুঃখে পাশে থাকা ইসলামের শিক্ষা—নূরবাগ মাদ্রাসার খতমে বুখারীতে মুফতি ইসমাঈল সিরাজী

আপডেট : ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬