ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম

ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম। রোববার (১১ মে) তাকে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে, ২৬ ফেব্রুয়ারিতেও তিনি একই স্বীকৃতি অর্জন করেন।

জেলার চারটি থানার মধ্যে অপরাধ দমন, জনসেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে তাকে এই পুরস্কার দেওয়া হয়।

এর আগের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ওসি আব্দুস ছালামের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

ওসি মো. আব্দুস ছালাম বলেন, এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি সব সময় দায়িত্ব পালনে আন্তরিক থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও আরও ভালোভাবে কাজ করতে চাই ইনশাআল্লাহ। যেকোনো সমস্যায় আমাদের জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই অর্জন পুরো থানার সম্মিলিত প্রচেষ্টার ফল। পুলিশ সুপার (এসপি) স্যার ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ।

নলছিটি থানার এই কর্মকর্তার টানা সফলতা স্থানীয়দের মধ্যেও প্রশংসার ঝড় তুলেছে।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নলছিটির আব্দুস ছালাম

আপডেট : ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫