ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক অঙ্গীকার। এই অঙ্গীকারকে আরও দৃঢ় করতে ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আজ রোববার (৬ এপ্রিল) বিকেলে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনাজপুর শহরের বাসুনিয়া পট্টিতে সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক। সঞ্চালনার দায়িত্বে ছিলেন রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোকলেছুর রহমান, যিনি অত্যন্ত দক্ষভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মমিনুর রশীদ শাইন। তিনি তার বক্তব্যে বলেন, ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা একটি শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে পারি। এই ধরনের আয়োজন আমাদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমান সময়ের সাংবাদিকতা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য সকল সাংবাদিককে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- সংস্থার যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ এবং সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু। তারা দুইজনই দিনাজপুর জেলা কমিটির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই কমিটির পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, তরুণ গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীদের সরব উপস্থিতি ছিল। আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, এবং অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫