ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

মোরেলগঞ্জে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি নৃশংসতা ও বর্বরতার বিরুদ্ধে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজ শেষে মোরেলগঞ্জ মডেল মসজিদ থেকে শুরু হওয়া এই মিছিলে হাজারো মুসল্লি অংশ নেন।

প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে অংশগ্রহণকারীরা গাজায় চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ এই আয়োজনে নেতৃত্ব দেন।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তৃতা করেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোফাস্সিরে কোরআন হযরত মাওলানা ওমর ফারুক নুরি, সহ-সভাপতি রিয়াজুর কবির খান, সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম আহাদ, সহকারী সেক্রেটারি বশির উদ্দিন, প্রচার সম্পাদক জামাল ফকির, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক গোলাম রাব্বি চিশতী, যুব আন্দোলন উপজেলা সভাপতি মুফতি আব্দুল কুদ্দুস এবং ছাত্র আন্দোলনের সভাপতি আবদুল্লাহ আল নাইমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা গাজার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং আন্তর্জাতিক মহলকে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

আপডেট : ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫