ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: জাপান সফর ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

দ্বায়িত্বে অবহেলা ও দুদকের অনুসন্ধানী তথ্যে গড়মিল পিরোজপুরের সিভিল সার্জন ওএসডি

দুর্নীতি দমন কমিশন, পিরোজপুর কার্যালয় ও সিভিল সার্জন (তত্ত্বাবধায়ক) ডা. মিজানুর রহমান | ফাইল ছবি

পিরোজপুরের সিভিল সার্জন (তত্ত্বাবধায়ক) ডা. মিজানুর রহমানকে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। তিনি পিরোজপুরের সিভিল সার্জন হিসাবে এপ্রিল’ ২০২৪ যোগদান করেন।

দুদকের এক তথ্যানুসন্ধানে জানা যায়, জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারিদের অনিয়ম, দুর্নীত ও স্বজনপ্রীতির অভিযোগ উঠে আসে। বিষয়টি জেলা দুদক কার্যালয়ের নজরে আসলে দুদক অভিযানে নামে। দু’দুবার তাদের অভিযানে বড় ধরনের দুর্নীতি ও অভিযোগের বিষয় তার নিশ্চিত হন। গত ২৭ জানুয়ারী ও ২ ফেব্রুয়ারী দুদক জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান পরিচালনা করে দুর্নীতি ও অনিয়মের সত্যতা খুজে পান। ২ ফেব্রুয়ারী দুদক জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ অমিনুল ইসলামের নেতৃত্বে জেলা হাসপাতালে ঔষধ ও এমএসআর পণ্য সরবরাহের জন্য সামসুল আরেফিন নামে এক ঠিকাদারের মালিকানাধীন সাউথ বাংলা কর্পোরেশনকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালে প্রায় ২ কোটি টাকার কোন পণ্য সরবরাহ না করেও কাগজে-কলমে সেগুলোকে সরবরাহ করা হয়েছে দেখিয়ে ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করে হাসপাতাল কর্তপক্ষ। দুদক হাসপাতালটিতে গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ওই দিন রোববার কিছু ঔষধ ও এমএসআর পণ্য স্টোররুমে ঢুকানোর চেষ্টা করে। পিরোজপুর জেলা হাসপাতালে পৌনে দুই কোটি টাকার ওষুধ ও এমএসআর সামগ্রী ক্রয় কেলেঙ্কারির নামে দুর্নীতির প্রমান পাওয়ায় চার চিকিৎসকসহ, স্টোর কিপার ও চার ওষুধ সরবরাহকারির বিরুদ্ধে দুর্নীাতি দমন কমিশন (দুদক) মামলা করেছে ২০ ফেব্রুয়ারী।

দায়েরকৃত মামলার আসামীরা হলেন- হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট (গাইনী) ও সার্ভে কমিটির সভাপতি ডা. ফারহানা রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন, জুনিয়র কন্সালটেন্ট  (মেডিসিন) ডা. সুরঞ্জিত কুমার সাহা, হাসপাতালের স্টোরকিপার মো. আলামীন গাজী এবং ওষুধ সরবরাহকারি এসএম সামসুল আরেফীন, মো. হানিফুল ইসলাম, মো. জহিরুল ইসলাম ও মো. রাশেদুজ্জামান এরশাদ।

জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন

দ্বায়িত্বে অবহেলা ও দুদকের অনুসন্ধানী তথ্যে গড়মিল পিরোজপুরের সিভিল সার্জন ওএসডি

আপডেট : ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫