ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: জাপান সফর ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ

​বাগেরহাট জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প এবং জটিল রোগে আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

​সোমবার (২ নভেম্বর) বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

​

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন এবং বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সরদার জাহিদ হোসেন, শরীফ মোস্তফা জামাল লিটুসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

​

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গঠিত প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

​এ সময় বক্তারা বলেন, “ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবায় সহায়তা প্রদান জেলা পরিষদের একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।”

জনপ্রিয়

ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসচ্ছলদের চিকিৎসায় চেক বিতরণ

আপডেট : ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬