ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: জাপান সফর ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

জিয়া চ্যারিটেবল মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ফাইল ছবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার (৩ মার্চ) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ই বহাল থাকলো।

গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট এই মামলায় খালেদা জিয়াকে খালাস দেন। তবে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এ রায়ের বিরুদ্ধে আপিল করে। সেই আপিলের শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে বিশেষ জজ আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলায় খালাস পান খালেদা জিয়া। এই মামলার সর্বশেষ রায়ে তার দণ্ডও চূড়ান্তভাবে বাতিল হলো।

জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন

জিয়া চ্যারিটেবল মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

আপডেট : ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫