ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: জাপান সফর ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পিরোজপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাসহ দুইজন কনস্টেবল প্রত্যাহার

আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ইন্দুরকানী থানার তিন পুলিশ কর্মকর্তা ও দুই জন কনস্টেবল প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই পলাশ সাহা, এএসআই মোহাম্মদ আলমগীর হোসেন, এএসআই মোঃ রুহুল আমিন, কনস্টেবল মোহাম্মদ আল মামুন ও কনস্টেবল মোঃ রেজাউল করিমকে প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

এ ব্যাপারে পিরোজপুর পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, সোমবার বিকেলে বিস্ফোরণ মামলার আসামি ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। তখন থানা পুলিশ সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা হেলাল খানকে গ্রেফতার করে। পরে সামাজিক অনুষ্ঠানে আওয়ামীলীগের নেতা হেলাল খানের গ্রেফতারে সংবাদ শুনে পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে হাতাহাতি হয়। এক পর্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে জোর করে হেলাল খানকে ছিনিয়ে নেয়। এতে পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জনান, এই ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন

পিরোজপুরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাসহ দুইজন কনস্টেবল প্রত্যাহার

আপডেট : ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫