গাইবান্ধার গোবিন্দগঞ্জ ২৫ -এর তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বই মেলা। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা এই মেলার উদ্বোধন করেন।

পরে অতিথিরা মেলা ঘুরে ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন। এসময় মেলায় আগত লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সঙ্গেও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন- ছিলেন গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ, প্রভাষক বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ পাবলিক লাইব্রেরির প্রতিনিধি বিপ্লব, মুন প্রমুখ।
মেলায় বইয়ের পাশাপাশি কুটির শিল্প এবং শিশু-কিশোরদের আকর্ষণীয় বিভিন্ন পণ্যের বিশটি স্টল স্থাপন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সাজাদুর রহমান সাজু, গাইবান্ধাঃ 



















