ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

সিলেটে ভাইয়া গ্রুপের ‘গ্রিনউইচ হিল স্টেশন’ নামে পাঁচ তারকা হোটেল উদ্বোধন

বাংলাদেশের অপরুপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট। এরূপ মনোমুগ্ধকর পরিবেশে ভাইয়া হোটেল এন্ড রিসোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন একটি গ্রিনউইচ হিল স্টেশন -এর যাত্রা শুরু করেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভাইয়া গ্রুপের পরিচালনায় রাজধানী ঢাকার পাঁচ তারকা একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রিনউইচ হিল স্টেশন -এর উদ্বোধন হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইয়া হাউজিং -এর চেয়ারম্যান মারুফ সাত্তার আলী রাসেল।

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে মারুফ সাত্তার আলী রাসেল বলেন, সিলেটে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল বাংলাদেশের পর্যটনশিল্পকে বৈশ্বিক মঞ্চে উপস্থাপন করবে। এ ধরনের উন্নত মানের স্থাপনা আমাদের পর্যটন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, প্রয়োজনে ভবিষ্যতে দুবাই-সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে এমন পাঁচ তারকা হোটেল তৈরি করা হবে।

অনুষ্ঠানে গ্রিনউইচ হিল স্টেশন হোটেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সামিরা খান মাহি বলেন, গ্রিনউইচ হিল স্টেশন সিলেটের পর্যটন খাতে ও আতিথেয়তায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি আশা করি, এটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য জনপ্রিয় একটি গন্তব্য হয়ে উঠবে।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সামিরা খান মাহি আরও বলেন, আমি আনন্দের সঙ্গে গ্রিনউইচ হিল স্টেশনের শুভেচ্ছাদূত হয়েছি। কারণ, আমি নিজেও সিলেটের মেয়ে। প্রাকৃতিক লীলাভূমি সিলেট। সেখানে পাঁচ তারকা মানের হোটেল সুবিধা ও আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা সম্বলিত এই রিসোর্ট আমাদের পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করবে।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

সিলেটে ভাইয়া গ্রুপের ‘গ্রিনউইচ হিল স্টেশন’ নামে পাঁচ তারকা হোটেল উদ্বোধন

আপডেট : ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫