ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

আজ ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ওফা)’ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী পুনর্মিলনীর ২য় দিন (০৭ ফেব্রুয়ারি ২০২৫) জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

প্রধান অতিথিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, এনডিসি, পিএসসি, কলেজ অধ্যক্ষ মিসেস মাহিনুর আক্তার এবং ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ওফা) এর চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মতিন, এএফডব্লিউসি, পিএসসি, পিটিএসসি (অবঃ) সহ অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী প্রাক্তন বীর সেনানী ক্যাডেটদের স্মরণে নির্মিত ‘৭১ এর ফৌজিয়ান’ এ পুস্পস্তবক অর্পণ করেন। অতঃপর, বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্যারেডের সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

আপডেট : ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫