ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন, ময়লা ফেললেন প্রেস সচিব

ফেসবুক থেকে সংগৃহীত ছবি

অমর একুশে বইমেলায় ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ডাস্টবিনে লাগানো হয়েছে শেখ হাসিনা ‘ঘৃণা স্তম্ভে’র ছবি। শনিবার (১ ফেব্রুয়ারি) অমুর একুশে বইমেলার প্রথম দিনে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ডাস্টবিনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার অফিশিয়াল ফেসবুক পেজে এ ডাস্টবিনের একটি ছবি পোস্ট করে জানিয়েছে, আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।

এদিকে প্রেস সচিব শফিকুল আলম এর সেই পোস্টের তীব্র সমালোচনা করে পাল্টা পোস্ট দিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ওই পোস্টে শাওন বেশ কটাক্ষ করেই প্রেস সচিবের উদ্দেশে বলেন, মেলার প্রথম দিনে শফিকুল আলমের প্রকাশিত ছবির মাধ্যমে তার ‘ডাস্টবিন মার্কা রুচি’ প্রকাশের বিষয়টি প্রকাশ পেয়েছে।

শাওন তার পোস্টে বলেন, দায়িত্বশীল পদে থাকা এই ভদ্রলোকটি বইমেলার উদ্বোধন উপলক্ষে চমৎকার কিছু কথা দিতে পারতেন, কিংবা মেলার প্রথম দিনে কোন বই কিনেছেন বা কেনার আগ্রহ প্রকাশ করতে পারতেন। তবে তিনি ফেসবুকে নিজের পোস্টে একটি অদ্ভুত ছবি দিয়ে রুচির পরিচয় দিয়েছেন।

তিনি আরও লেখেন, হায়… তবে কি বাংলাদেশ ২.০ এর ক্ষমতাবানরা ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন! ভাগ্যিস, এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই…।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিন, ময়লা ফেললেন প্রেস সচিব

আপডেট : ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫