ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

ভেঙে দেওয়া হলো বিএনপির ঢাকা উত্তর কমিটি

  • সংবাদ360 ডেস্ক
  • আপডেট : ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৬ ভিউ

চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষাপটে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে। মাত্র আড়াই মাসের ব্যবধানে এই কমিটি বিলুপ্ত করা হলো।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ভেঙে দেওয়ার কথা জানানো হলেও তাতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক সাইফুল আলম নীরবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের শীর্ষ নেতৃত্ব মহানগর উত্তরের কমিটিই ভেঙে দিয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে সাইফুল আলম নীরব বলেন, ‘আমার প্রতিপক্ষরা আগে থেকেই আমাকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে। কিন্তু আমি কোথায় চাঁদাবাজি করেছি, কার বাড়ি, দোকান দখল করেছি, তার কোনো প্রমাণ নেই।’

আড়াই মাস আগে গত ৭ জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এখন সেই কমিটি ভেঙে দেওয়া হলো।

কমিটি বিলুপ্ত করার বিষয়ে সাইফুল আলম বলেন, ‘দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেটাকে সম্মান করি।’ বিলুপ্ত কমিটির সদস্যসচিব আমিনুল হকও বলেন, ‘দলের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। তিনি আগের মতোই দলের জন্য কাজ করে যাবেন।’

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

ভেঙে দেওয়া হলো বিএনপির ঢাকা উত্তর কমিটি

আপডেট : ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪