ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল বারী, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস ছালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী’র শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং বাগেরহাট-৪ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. শাহদাৎ হোসাইন, লতিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমীন, সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা মাহে রমযানের তাৎপর্য এবং ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা কুরআনের আলোকে সমাজব্যবস্থা গঠনের প্রয়োজনীয়তা এবং মাদ্রাসাগুলোর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা ইসলামী শিক্ষা ও নৈতিকতার বিস্তার এবং ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আলোচনার শেষে, মাদ্রাসা শিক্ষক পরিষদ একটি ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, যা ভবিষ্যতে ইসলামী শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করবে। এছাড়া, গত ২৪ সেপ্টেম্বর ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ আন্দোলন থেকে ফেরার পথে রাসেল স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আল আমিনের পরিবারকে ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ইফতার ও মোনাজাতে ইসলামি ছাত্রশিবির, যুব বিভাগ, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এই সভার মাধ্যমে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসার এবং নৈতিকতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি ইফতার ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫