ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা তাহসিফ হত্যা: ৭ দিনের আবেদনে বন্ধু দীপের ৩ দিনের রিমান্ড প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট “যুবসমাজ রক্ষায় শহীদ জিয়ার ভূমিকা অনবদ্য” — রেজাবুদ্দৌলা চৌধুরী ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, বিপাকে বাইন্যান্স হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল পূর্বাচল প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের শওকত আজিজ রাসেল কারাগারে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: জাপান সফর ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পিরোজপুরে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই: গ্রেপ্তার -২

ইন্দুরকানী থানা | ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে সাউদখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাকারী হিসেবে গ্রেপ্তার হওয়া মজনু নায়েব (২৫) ও নাঈম নায়েব (২৩) উপজেলার বালিপাড়া ইউনিয়নের আঃ ছত্তার নায়েব এর পুত্র।

জানা গেছে, বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। পুলিশের কাছে এই সংবাদ পৌঁছালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সামাজিক অনুষ্ঠানের লোকজন ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা হেলাল খানের গ্রেপ্তারের খবর শুনে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং জোরপূর্বক হেলাল খানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সামাজিক অনুষ্ঠানের আয়োজকের বাড়ি থেকে আব্দুস ছত্তার নায়েবের ছেলে মজনু নায়েব ও নাঈম নায়েবকে গ্রেপ্তার করে। তবে, স্থানীয়রা জানান যে, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তারা আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন, বরং তারা বাড়ির অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিলেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, ঘোষেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ও বিএনপির মিছিলে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা হেলাল খান আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। তাকে গ্রেপ্তারের পর স্থানীয় জনতা পুলিশের উপর হামলা করে এবং আসামিকে ছিনিয়ে নেয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন

পিরোজপুরে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই: গ্রেপ্তার -২

আপডেট : ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫