গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ১১ দলীয় ঐক্য বাগেরহাট জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকালে বাগেরহাট শহরের রেল স্টেশন চত্বরে জমায়েতের মাধ্যমে উক্ত কর্মসূচি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর ১১ দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ প্রদক্ষিণ শেষে শহরের আলিয়া মাদ্রাসা মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করে।
১১ দলীয় ঐক্যের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহার পরিচালনায় সমাবেশ শুরু হয়।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর সংসদীয় আসন থেকে নির্বাচিত এমপি মনজুরুল হক রাহাদ । উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরো বক্তব্য রাখেন এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা সভাপতি মুফতি মাওলানা রমিজ উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মিজানুর রহমান মল্লিক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মুফতি মাওলানা রুহুল আমিনসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান, কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম ও বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়া উক্ত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম বলেন, “বিগত ত্রয়োদশ জাতীয় সংসদও গণভোট নির্বাচনে জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু বর্তমান বিএনপি সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে উক্ত গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে গন রায়কে অবমাননা করেছে। গণ রায়কে অবমাননা করে নিকট অতীতে দেশে কোন সরকার বেশিদিন টিকে থাকতে পারে নাই। এদেশে নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ পুনরায় তা প্রতিহত করবে।” তিনি অবিলম্বে জুলাই সংস্কার পরিষদ গঠনপূর্বক গণভোটের রায় বাস্তবায়নসহ জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও দ্রুত জনদুর্ভোগ লাঘবের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















