ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাল খননে ১ কোটি ২ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন চরফ্যাশনের ইউএনও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীলতার পথ দেখালেন প্রধানমন্ত্রী, ৩ অদম্য তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগপত্র হস্তান্তর টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে ১১,২০০ পিস ইয়াবা উদ্ধার: বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু বাগেরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার ৩ সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশনা

আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জলঢাকা থানার পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম জানান, পরীক্ষার সময় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিয়ে, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে মাইক ও বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, জরুরি প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের আশেপাশে অযথা ভিড় না করার জন্য অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, যাতে পরীক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়।

অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে, তারা যেন পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বন থেকে বিরত থাকতে উৎসাহিত করেন এবং নৈতিকভাবে পরীক্ষায় অংশগ্রহণে সহায়তা করেন।

যেকোনো প্রয়োজনে পুলিশি সহায়তা পেতে ওসি (০১৩২০-১৩৫৪২৮), ডিউটি অফিসার (০১৩২০-১৩৫৪৩৩) অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই নির্দেশনাগুলো মেনে চললে পরীক্ষার্থীরা একটি শান্ত ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

বাগেরহাটে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশনা

আপডেট : ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬