ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: সাংবিধানিক উপায়ের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | ফাইল ছবি 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার সাংবিধানিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

আজ ​বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান, তবে সংবিধানে সে সুযোগ রয়েছে। তবে তার কাছে এমন কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বা পদত্যাগের বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই।

বিদেশে চিকিৎসাধীন শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নে তিনি নিজের অজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর ছাত্রনেতারা রাষ্ট্রপতির অপসারণের দাবি জানালেও রাজনৈতিক ও সাংবিধানিক স্থিতিশীলতার স্বার্থে তৎকালীন অন্তর্বর্তী সরকার বা প্রধান রাজনৈতিক দল বিএনপি কোনো পদক্ষেপ নেয়নি। তবে পরবর্তীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিভিন্ন সাক্ষাৎকারে সরকারের সম্মতি ও নিজের ইচ্ছা অনুযায়ী দায়িত্ব ছাড়া বা পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন।

সংবিধানের ৫৪ ও ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠ থাকায় রাষ্ট্রপতি শেষ পর্যন্ত পদত্যাগ করলে তাদের মনোনীত ব্যক্তিই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জন: সাংবিধানিক উপায়ের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

আপডেট : ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬