ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিহাব উদ্দিনের গণসংযোগ ও প্রস্তুতি ​

সিলেট মহানগর ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

শিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে সিলেট মহানগর ছাত্রদলের রাজপথের একজন সক্রিয় ও পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। বর্তমান সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি দলের প্রতিটি কর্মসূচিতে তার বলিষ্ঠ নেতৃত্ব ও উপস্থিতি নেতাকর্মীদের মাঝে এক আলাদা আস্থা তৈরি করেছে।​ দলের মাঠপর্যায়ের কর্মীরা জানান, শিহাব উদ্দিন সবসময় সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি ছাত্রদলকে সুসংগঠিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যার ফলে এবার মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তাকে দেখতে চান সিলেটের তৃণমূলের একটা বড় অংশ।

নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিহাব উদ্দিন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিল, আছে এবং থাকবে। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়, তবে সবাইকে সাথে নিয়ে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী একটি ইউনিট হিসেবে গড়ে তুলব।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সিলেটের রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে চলছে নানামুখী আলোচনা। সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার এই অংশগ্রহণ সিলেট মহানগর ছাত্রদলে এক নতুন আমেজ সৃষ্টি করেছে।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শিহাব উদ্দিনের গণসংযোগ ও প্রস্তুতি ​

আপডেট : ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬