ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বানারীপাড়ার পদ-বঞ্চিত ছাত্রনেতা এখন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও রাজপথের আন্দোলনের স্বীকৃতি পেলেন বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ছাত্রনেতা রাহাতুল ইসলাম সজল। স্থানীয় রাজনীতিতে বারবার পদ-বঞ্চিত হলেও এবার তিনি জায়গা করে নিয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে। তাকে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

রাহাতুল ইসলাম সজল বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের বাসিন্দা। তিনি মোক্তার হোসেন ও মরিয়ম বেগম দম্পতির সর্বকনিষ্ঠ পুত্র। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপে থেকেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির দুঃসময়ের পরীক্ষিত কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

স্থানীয় রাজনীতিতে যোগ্যতা থাকা সত্ত্বেও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে একাধিকবার বঞ্চিত হন সজল। তবে থেমে না গিয়ে নিজের রাজনৈতিক স্বপ্নকে বেগবান করতে তিনি পাড়ি জমান ঢাকায়। সেখানেই আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড ও দলের প্রতি নিষ্ঠার মাধ্যমে ধীরে ধীরে হয়ে ওঠেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পরিচিত মুখ।

রাজনৈতিক অঙ্গনে সজলের এই উত্থানকে বানারীপাড়ার তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা। তার নতুন দায়িত্ব পাওয়ায় এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

জনপ্রিয়

উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট

বানারীপাড়ার পদ-বঞ্চিত ছাত্রনেতা এখন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক

আপডেট : ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬