ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন মিয়ানমারে পাচারের পথে ১৭ লাখ টাকার সার ও কৃষিপণ্য জব্দ, আটক ৬ টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বানারীপাড়ায় দুই জুলাই শহীদ পরিবারের ঘরে তারেক রহমানের উপহার মোরেলগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক ব্যবহার: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা বিশ্ব বাঘ দিবস আজ হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, সারজিস আলমসহ কয়েকজন আহত স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের আশ্বাসে বাগেরহাটে খাল দখলমুক্ত আন্দোলন সাময়িক স্থগিত পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ১০ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট ‘A Triple I’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে সেনাসদর ও লজিস্টিকস এরিয়ার ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে যা জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে মূল্যবোধভিত্তিক শিক্ষার সাথে আধুনিক একাডেমিক শিক্ষা সমন্বয়ের অবকাশ রয়েছে।

বর্ণিত প্রেক্ষাপটে, সেনাবাহিনী প্রধান নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষের আলোকে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের নির্দেশনা প্রদান করেন, যার ধারাবাহিকতায় ‘A Triple I’ এর ধারণা প্রণীত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ‘A Triple I’ এর একাডেমিক কার্যক্রম চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়িতে শুরু হতে যাচ্ছে। পাশাপাশি, ‘A Triple I’ চট্টগ্রাম-এর নির্মাণকাজও প্রক্রিয়াধীন রয়েছে। পর্যায়ক্রমে, একই উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশন এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয়

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে এনসিপির মামলা, বিজিবি মোতায়েন

জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান 

আপডেট : ০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬